বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬,
১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা চলমান। বর্তমানে চলছে সুপার এইটের খেলা। তবে এবারের আসর নিয়ে বাংলাদেশি ক্রিকেটপাগল সমর্থকদের মাঝে তেমন আগ্রহ-উদ্দীপনা নেই কারণ খেলছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মাঝে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে আজ। আইসিসির এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের দশম আসরে বাংলাদেশ নারী দল নিজেদের অভিযান শুরু করবে ১৪ জুন, রোববার, নেদারল্যান্ডসের বিপক্ষে।

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর। এবার অংশ নিচ্ছে ১২টি দল। বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন হেডিংলিতে কঠিন পরীক্ষায় পড়বে তারা, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

২০ জুন হ্যাম্পশায়ার বাউলে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

স্বাগতিক ইংল্যান্ড ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। এবারের আসরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ছয়বারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া, ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং বর্তমান ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারত। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। এদের নিয়েই পূর্ণ হয়েছে ১২ দলের লাইনআপ।

১৩ জুন ওল্ড ট্র্যাফোর্ডে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে হবে ইউরোপীয় লড়াই। আর ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচটি হবে ইংল্যান্ডের মাটিতে দুই দলের প্রথম আইসিসি আসরের সাক্ষাৎ। সূচি প্রকাশকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা। তিনি বলেন, নারীদের ক্রিকেটে আইসিসির ধারাবাহিক বিনিয়োগ এবং বৈশ্বিক আগ্রহকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।

৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)

১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)

২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল সাড়ে ৩টা)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

প্রকাশের সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬