
নওগাঁর আত্রাইয়ে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত এ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম এবং সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেটসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের মোট ৯২৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 















