শনিবার, ৩০ মে ২০২৬,
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাই পরিবারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে সামাজিক সংগঠন “আত্রাই পরিবার”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদকে সামনে রেখে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বিতরণ কার্যক্রমে সেমাই, চিনি, আটা, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মোট ১৫০টি পরিবারের মাঝে প্রদান করা হয়।

আত্রাই পরিবারের সদস্যরা জানান, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই পরিবারের এডমিন শিহাব আহমেদ, সিনিয়র মডারেটর ইমরান, বিতরণ কার্যক্রমের ব্যবস্থাপক ও সিনিয়র মডারেটর খন্দকার মোহাম্মদ সিহাব, একাউন্টেন্ট মো. নাজমুল। এছাড়াও অন্যান্য সিনিয়র মডারেটরদের মধ্যে ছিলেন শান্ত মন্ডল, সামিউল ইসলাম, ইসমাইল হোসেন ও শেখ সাদী।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন ইসরাক জাহান জয় ও মো. নেওয়াজ শরিফ। আত্রাই উপজেলার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনা করা হয়।

উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নদীর পানি বৃদ্ধিতে আত্রাইয়ে অর্ধশত বিঘা বাদাম ক্ষেত তলিয়ে, বিপাকে কৃষক 

আত্রাই পরিবারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৩:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬