
নওগাঁর আত্রাইয়ে খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে সাত জনকে মোট ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
রোববার বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম।
আদালতের বিচারক শেখ মোঃ আলাউল ইসলাম জানান, অবৈধ ভাবে একশ্রেনীর ব্যবসায়ীরা বেশি মুনাফার আসায় খোলা বাজারে বোতলজাত করে পেট্রোল-অকটেন বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিহারীপুর, শুটকিগাছা, বান্ধাইখাড়া, আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং মির্জাপুর বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোলা বাজারে অনুমোদনবিহীন পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন অনুযায়ী সাতজন ব্যবসায়ীকে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আলাউল ইসলাম আরও জানান, জালানী তেলের বাজার নিয়ন্ত্রনে এবং অবৈধবাবে খোলা বাজারে বিক্রি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
















