
নওগাঁর রাণীনগরে ঈদ উল ফিতর উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার জলকৈ স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিতরা জয়লাভ করেন।
জলকৈ গ্রামের মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল জলিল এর ভাগ্নে জুয়েল হোসেন প্রামানিক এই খেলার আয়োজন করেন।
খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর (অবসরপ্রাপ্ত )আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন,মো: রায়হান কবির। সেই সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন,খেলায় বিবাহিত দলের পক্ষে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: কামরুল হোসেন এবং অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোরেশদ পাপ্পু (সাংবাদিক) ।
খেলায় বিবাহিত দল একটি এবং অবিবাহিত দল ২টি গোল করে জয়লাভ করেন।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: 















