মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাসের প্রস্তাব

ইরান যুদ্ধের জের ধরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে উদ্ভূত জ্বালানি পরিস্থিতি সামলাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে নতুন করে ভাবছে সরকার। এ জন্য তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন ক্লাসের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তারা উত্থাপন করেছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

তবে আগামীকাল (বুধবার) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

জোড়-বিজোড় তারিখ বা শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ক্লাস ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করতে হবে। আর বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস ল্যাবে সরাসরি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড পদ্ধতি চালু করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাসের প্রস্তাব

প্রকাশের সময় : ০৮:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬