মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,
৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি কর্মসূচির আওতায় নওগাঁর মান্দা উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মাকে, ৮নং কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক,  উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, প্রভাষক মুস্তাফিজুর রহমান ফিরোজ, নুরবক্স মন্ডল, হারুনুর রশিদ, মইনুল হক বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মান্দার আয়োজনে এবং কুশুম্বা ও ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৮নং কুশুম্বা ইউনিয়নের হাড়কিশোর মৌজার গাইডওরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন, যার ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা; এবং বাঁকাপুর মৌজার দফাদারের মোড় সংলগ্ন মেইন রোড থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন, যার ব্যয় ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মান্দা উপজেলার অবকাঠামো ও কৃষি খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং জনজীবনের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

প্রকাশের সময় : ১১:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬