মঙ্গলবার, ২৬ মে ২০২৬,
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর আত্রাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আলাউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) মনিয়ারী ইউনিয়নের পালসা গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাজা সকল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী গার্ড অব অনার শেষে পালশা নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, আত্রাই মুক্তিযোদ্ধা সংসদের আহ্ববায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান ও তাঁর সহযোগী মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান সম্রাট হোসেন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আত্রাই মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের সময় : ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬