
আত্রাইয়ের “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ফটককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম। এছাড়াও এ সময় জুনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আলম ইফতেখার বেলায়েত, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলাম, এমওডিসি উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তোফাজ্জল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শাহারিয়ার কবির, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম, সিনিয়র স্টাফ মাহসিনা আক্তার তৃষা, তাহমিনা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামসহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় ১৯হাজার ৯৫৫জন শিশুকে টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইনের একটি স্থায়ী এবং ২৪ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পেইন চলবে আগামী ১০মে পর্যন্ত। এই টিকা ৬মাস থেকে ৫৯মাস বয়সী শিশুদের এই হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শিশুরা বর্তমানে হাম রোগে আক্রান্ত হওয়ার এবং গুরুতর জটিলতায় ভোগার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতির কারণে। তাই এই কর্মসূচির মূল লক্ষ ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা দেওয়া।
নিজস্ব প্রতিবেদক 











