
নওগাঁর মান্দা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকারমূলক কাজ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিনের পাশাপাশি অর্থ (চেকের মাধ্যমে) বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ সহায়তা ক্ষতিগ্রস্তদের বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি 













