রবিবার, ০৭ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি 

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার (৬ জুন) সকাল ১১ টায় এই সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি 

নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি 

প্রকাশের সময় : ০৩:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬