বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে এক হাজার দুস্থ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার অংশ হিসেবে এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ছাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার। এ ছাড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আত্রাই থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ইউনিয়নের রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ত্রাণের চাল বিতরণের পাশাপাশি ১৬ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রধান অতিথি আত্রাই থেকে বান্দখাড়া জিসি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

উদ্ধার হওয়া মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

আত্রাইয়ে এক হাজার দুস্থ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ

প্রকাশের সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬