
নওগাঁর রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেনের (৩৮) বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে বাড়ির শয়নকক্ষে চাল রাখা একটি ড্রামের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, উদ্ধার করা মূর্তিটি থানায় এনে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এটি কষ্টিপাথরের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় ৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 








