রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-সন্ত্রাসমুক্ত আধুনিক মডেল শাহাগোলা গড়তে চান চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন চঞ্চল

নওগাঁর আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন ও সুশাসনের নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাসির উদ্দিন চঞ্চল। তিনি একটি আধুনিক, ডিজিটাল, মাদক-দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ‘মডেল ইউনিয়ন’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রম হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনসম্পৃক্ত। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

নাসির উদ্দিন চঞ্চল জানান, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে তিনি বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকর করে মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। এ লক্ষ্যে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন।

এছাড়া প্রকৃত উপকারভোগীদের কাছে বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দিতে স্বচ্ছ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা বলেন। নারী উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মো. নাসির উদ্দিন চঞ্চল বলেন, জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল শাহাগোলা ইউনিয়ন গড়তে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।

স্থানীয়দের একাংশের মতে, শিক্ষিত, তরুণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ায় নাসির উদ্দিন চঞ্চল নির্বাচিত হলে শাহাগোলা ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মাদক-সন্ত্রাসমুক্ত আধুনিক মডেল শাহাগোলা গড়তে চান চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন চঞ্চল

প্রকাশের সময় : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬