বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম বুলবুলি খাতুন। আটক হওয়া স্বামীর নাম মোহাম্মদ আবদুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে তাদের চার বছর বয়সী মেয়ের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে আবদুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুলবুলি ও তার শিশুকন্যার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশের সময় : ১১:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬