রবিবার, ০২ অগাস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার্জ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

নওগাঁর রাণীনগর উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতার নিশান আলী উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি নিজ বাড়িতে মাছ ধরার জালের কাজ করছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নিশান আলী মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিশান আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে বলে তিনি জানান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

চার্জ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

চার্জ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

প্রকাশের সময় : ১০:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬