শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রুয়েটে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান’ স্মরণে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে তালাইমারী মোড় ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন।

এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। আগামী ৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতার জন্য রচনা জমা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে এর তাৎপর্য তুলে ধরতেই এ কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে সাড়ে ১৯ লাখ টাকার ট্রাক্টর উধাও, তদন্তে পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রুয়েটে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন

প্রকাশের সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬