শনিবার, ০৮ অগাস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ২৫; বেপরোয়া গতি ও ওভারটেকিংকে দায় পুলিশের

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি স্লিপার কোচ এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মধ্যে ওভারটেকিংকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। বাসের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি হুমায়ুন কবির জানান, নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার তিন বছরের শিশু ফাইজা এবং কিশোরগঞ্জ জেলার লক্ষীপুর গ্রামের হাজী মঈনুল ইসলাম (৫৫)। বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় মাছ চাষিকে চাঁদার চাপ, পরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ২৫; বেপরোয়া গতি ও ওভারটেকিংকে দায় পুলিশের

প্রকাশের সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬