বুধবার, ১২ অগাস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার ‎

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৬৬হাজার টাকার জাল নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিনগত রাতে উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার মাজেদুল ইসলাম উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এঘটনায় সোমবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে মাজেদুলকে থানায় সোর্পদ করা হয়েছে।

‎মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাণীনগরের মাজেদুল ইসলাম নামে এক যুবক দীর্ঘ দিন ধরে বাংলাদেশী জাল টাকার ব্যবসা করে আসছেন এবং তার বাড়ীতে জালটাকা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিকদল সোমবার রাত পৌনে ৮টায় দক্ষিন রাজাপুর গ্রামে মাজেদুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় মাজেদুল ইসলামের বাড়ী তল্লাশী করে বাংলাদেশী বিভিন্ন জাল মুদ্রার ৬৬হাজার টাকার নোট উদ্ধারসহ মাজেদুলকে গ্রেফতার করা হয়।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,জালটাকা উদ্ধারসহ যবককে গ্রেফতার করেছে র‌্যাব। এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মাজেদুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

স্মরণ ও দোয়ায় আত্রাইয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী পালন

রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার ‎

প্রকাশের সময় : ০৪:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬