
নওগাঁর রাণীনগরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে আবাদপুকুর উপশাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আবাদপুকুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এরপর ব্যাংক প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল আলিম ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ শাহজাহান আলী।
এ সময় ব্যবসায়ী সাইফুল ইসলাম, আলহাজ মজিদুল ইসলাম, মোজাম্মেল হকসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি 
















