বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ভালোবাসা আর চোখের জলে বিদায় নিলেন প্রধান শিক্ষক আব্দুল বারী

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা ও আবেগঘন বিদায়ে সিক্ত হলেন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী। তাঁর শেষ কর্মদিবসকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী ও সহকর্মীকে চোখের পানি মুছতে দেখা যায়।

১১ আগস্ট মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত অবসরজনিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা প্রধান শিক্ষক মো. আব্দুল বারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তারিক ইকবাল। অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

শিক্ষার্থী মরিয়ম ও জতিরময় বলেন, “স্যার শুধু আমাদের পাঠদানই করেননি, একজন অভিভাবকের মতো আমাদের আগলে রেখেছেন। তাঁর স্নেহ, শাসন ও পরামর্শ আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।” বিদায়ের মুহূর্তে প্রিয় শিক্ষককে হারানোর কষ্টে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।

সহকারী শিক্ষক নাজমা পারভিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ উন্নয়নে প্রধান শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল বারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, কর্মজীবনের শেষ দিনে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। বিদ্যালয়ের সঙ্গে কাটানো প্রতিটি দিন এবং শিক্ষার্থীদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় প্রিয় প্রধান শিক্ষককে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানান। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেও তাঁর স্নেহ, আদর্শ ও স্মৃতি শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে এমনটাই প্রতিফলিত হয়েছে পুরোআয়োজনজুড়ে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা, রাত ৮টার মধ্যে বন্ধ সব মার্কেট-দোকান

শিক্ষার্থীদের ভালোবাসা আর চোখের জলে বিদায় নিলেন প্রধান শিক্ষক আব্দুল বারী

প্রকাশের সময় : ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬