
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক করতোয়ার আত্রাই উপজেলা প্রতিনিধি মুজাহিদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, দৈনিক ইত্তেফাকের আত্রাই প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার উত্তাল মাহমুদ ও আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিরুজ্জামান বলেন, “দৈনিক করতোয়া এখন শুধু উত্তরাঞ্চলের পত্রিকা নয়, এটি সারা দেশের পাঠকের কাছে পরিচিত একটি সংবাদমাধ্যম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দীর্ঘদিন ধরে পাঠকের আস্থা ধরে রেখেছে।”
তিনি আরও বলেন, মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখলে দৈনিক করতোয়া আরও অনেক বছর পাঠকের মাঝে উজ্জ্বলভাবে টিকে থাকবে এটাই প্রত্যাশা।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ইউএনও মনিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
















