বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালী,আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

‎এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাণীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ করা হয়। এর পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার রাণীনগর উপজেলা প্রতিনিধি এস এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়া অনুষ্ঠানে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ,সম্পাদক সাহাজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা, রাত ৮টার মধ্যে বন্ধ সব মার্কেট-দোকান

রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৯:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬