বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ের মানসী ১২২৩ নম্বর পেয়ে নওগাঁয় প্রথম, রাজশাহী বিভাগে দ্বিতীয় 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২২৩ নম্বর পেয়ে নওগাঁ জেলায় প্রথম এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে আত্রাইয়ের মানসী সরকার। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে এ অসাধারণ কৃতিত্ব অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আত্রাইয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী।

মানসী সরকার উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া এলাকার বাসিন্দা প্রশান্ত কুমার সরকার ও মল্লিকারানী মজুমদার দম্পতির মেয়ে। সে তাদের প্রথম সন্তান। তার বাবা কলেজের সহকারী অধ্যাপক এবং মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে মানসী।

জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আত্রাই থেকে ৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮৯ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

মানসীর অসাধারণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মানসী সরকার বলে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই।

মানসীর বাবা প্রশান্ত কুমার সরকার বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের পরিবারের জন্য নয়, আত্রাই তথা নওগাঁর শিক্ষাঙ্গনের জন্যও গর্বের। তার এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন, আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে।

আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন, মানসী ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে বলে আমরা আশা রাখি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, মানসী সরকারের অসাধারণ সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের উজ্জ্বল স্বাক্ষর। তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এটাই প্রত্যাশা।

পরিবারের পক্ষ থেকে মানসীর ভবিষ্যৎ স্বপ্ন পূরণ ও আরও বড় সাফল্যের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ের মানসী ১২২৩ নম্বর পেয়ে নওগাঁয় প্রথম, রাজশাহী বিভাগে দ্বিতীয় 

আত্রাইয়ের মানসী ১২২৩ নম্বর পেয়ে নওগাঁয় প্রথম, রাজশাহী বিভাগে দ্বিতীয় 

প্রকাশের সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬