বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ৫১৫ মসজিদে বিতরণ ১ হাজার ৩০টি গাছের চারা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণ সবুজায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে ৫১৫টি মসজিদের প্রতিনিধিদের মাঝে ১ হাজার ৩০টি বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়। উপজেলার মোট ৫১৫টি মসজিদের প্রত্যেকটির জন্য দুটি করে চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আকবর আলী জানান, মসজিদের পাশাপাশি উপজেলার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকেও এ কর্মসূচির আওতায় আনা হবে। এ জন্য অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নতুন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর সেসব প্রতিষ্ঠানের প্রাঙ্গণেও বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হবে।

আয়োজকরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। এজন্য বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ৫১৫ মসজিদে বিতরণ ১ হাজার ৩০টি গাছের চারা

আত্রাইয়ে ৫১৫ মসজিদে বিতরণ ১ হাজার ৩০টি গাছের চারা

প্রকাশের সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬