সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নওগাঁয় পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ তৎপরতায় গত জুলাই মাসে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীসহ মোবাইলের প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই করে মালিকদের হাতে তুলে দেন।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা জেলা পুলিশের এমন জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল এখন মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে।

জেলা পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ইতিবাচক মনোভাব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

প্রকাশের সময় : ০৬:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬