মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী 

নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন মৎস্য আড়তের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান। তিনি মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলা মৎস্য আড়তগুলোতে প্রচলিত অ্যানালগ মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে উপজেলা জননী মৎস্য আড়তের মালিক আলমগীর হোসেন বলেন, আড়তে ডিজিটাল মিটার স্থাপন করতে হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ইচ্ছা করলেই বর্তমানে এটি করা সম্ভব নয়।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, খামারি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী 

প্রকাশের সময় : ০৪:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬