রবিবার, ২৩ অগাস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

নানা সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনব্যাপী র‌্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

শনিবার সকাল ১০টায় সুসজ্জিত ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র ও নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাণীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সহ-সভাপতি রোকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করায় দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দেরও অংশগ্রহণ ছিল।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মা-শিশু হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

প্রকাশের সময় : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬