রবিবার, ২৩ অগাস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন আর নেই। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

পরে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

এ সময় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন মহান মুক্তিযুদ্ধের একজন বীর ও নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একাত্তরের রণাঙ্গনে দেশের জন্য লড়াই করা এই বীরের শেষ বিদায়েও ছিল রাষ্ট্রের সম্মান ও মানুষের ভালোবাসা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মা-শিশু হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন

রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে

প্রকাশের সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬