মঙ্গলবার, ২৬ মে ২০২৬,
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ১১:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে আজমল হোসেন (৩২) ও সৌরভ হোসেন (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে প্রকাশ্য মিছিল এবং সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজমল হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বান্দাইঘাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে এবং সৌরভ হোসেন একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই গ্রামের জামরুল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃতদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গত ১৬ডিসেম্বর বিজয় দিবসে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বিজয় মিছিল বের করে। এঘটনায় থানাপুলিশের পক্ষ থেকে ওই রাতেই সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে আজমল হোসেন এবং সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বান্দাইঘাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

আত্রাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬