
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, আত্রাই মদিনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান ও মো. আব্দুল হাকিম।
এ সময় অতিথি হিসেবে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রব্বানী, তছলিম উদ্দিন সাকিদার ও মাওলানা রফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















