বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব সাহেবগঞ্জ উপজেলা জামায়াত অফিস প্রাঙ্গণে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উলামা বিভাগ, আত্রাই উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক সভাপতিত্ব করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মজলিসুল মুফাসসিরিন, নওগাঁ জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মজলিসুল মুফাসসিরিন, আত্রাই উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হারুন অর রশিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার আমির মাওলানা মো. মোজাম্মেল হক, সেক্রেটারি মাস্টার মো. ওসমান গনি, পাঁচুপুর ইউনিয়ন শাখার আমির মো. শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়ন শাখার আমির মো. আব্দুস সামাদ, ভোঁপাড়া ইউনিয়ন শাখার আমির মো. ওবায়দুল্লাহ, শাহাগোলা ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ মানিক উদ্দিন, বিশা ইউনিয়ন শাখার আমির মো. মাহমুদুল হাসান, কালিকাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মাদ আলমগীর হোসেন এবং হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আমির মো. হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল 

আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল 

প্রকাশের সময় : ০৯:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬