শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে প্রশিক্ষণ নিলেন ৬৪ ভিডিপি সদস্য, পেলেন গাছের চারা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী ৬৪ জন ভিডিপি সদস্যের হাতে পরিবেশ রক্ষার বার্তা হিসেবে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গত ১৬ তারিখ থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন। এ সময় প্রশিক্ষক মো. ফিরোজ আলীসহ আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা দায়িত্ব পালনে আরও দক্ষ ও সক্ষম হয়ে উঠবেন। অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগবে বলে আশা করি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে এবার প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভিডিপি সদস্যদের মাধ্যমে পরিবার ও সমাজে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে প্রশিক্ষণ নিলেন ৬৪ ভিডিপি সদস্য, পেলেন গাছের চারা

প্রকাশের সময় : ০৩:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬