শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই কিশোর

নওগাঁর রাণীনগরে মাত্র ৬বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে এঘটনা ঘটলে শিশুর মা বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করেছেন। থানাপুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই ২কিশোরকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ধর্ষণের শিকার শিশুর পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,বুধবার বিকেলে ওই শিশু খেলা করছিল। এসময় প্রতিবেশি দুই কিশোর শিশুকে মোবাইলে কাটুন দেখানোর কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে যায়। এরপর ঘরের মধ্যে নিয়ে জোরপুর্বক একে একে ওই দুই কিশোর পালাক্রমে শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুর মা শিশুকে খোঁজতে থাকলে দুই কিশোর শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই বাড়ী থেকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎকার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় শিশুর মা বাদী হয়ে দুই কিশোরকে আসামী করে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ১৫ ও ১৬ বছর বয়সি ওই দুই কিশোরকে গ্রেফতার করা হয়।

‎ওসি জাকারিয়া মন্ডল আরো জানান,ধর্ষণে শিশুর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতার দুই কিশোর। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই কিশোর

প্রকাশের সময় : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬