
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর স্লুইসগেট এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সৌখিদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি যথাযথ মর্যাদা ও সফলতার সঙ্গে পালনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, নজরুল ইসলাম, জিল্লুর রহমান, আলাউদ্দিন ও আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 















