সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বর ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শ্রমিকদল নেতাসহ ৫ জনের জেল-জরিমানা

নওগাঁর আত্রাইয়ে আটক সেই শ্রমীকদলের নেতা মাহাতাব হোসেনসহ ৫জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত ১০টা নাগাদ এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এর আগে শনিবার দুপুরে বাল্যবিয়ের আসর থেকে বরকে আটক করে নিয়ে যাবার সময় হামলা ও মারপিট করে ভ্রাম্যমান আদালতের গাড়ী থেকে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় বিশা ইউনিয়ন শ্রমীকদলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশ।

আদালতের বিচারক মনিরুজ্জামান জানান,শনিবার দুপুরে বিশা ইউনিয়নের সমসপাড়া এলাকায় ১২ বছর বয়সী ৭ম শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিবাহ হওয়ার তথ্য পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কনের বাল্যবিবাহ সংঘটিত হওয়ার সত্যতা পাওয়া যায়। এসময় বর ও কনের বাবা মাকে বিয়ে বাড়িতে আসতে বলা হলে দীর্ঘ সময়েও কেউ না আসায় বর আল আমিন ও কনে কে আটক করা হয়। এরপর বর-কনেকে গাড়িতে তুলে নিয়ে যাবার সময় বর পক্ষের প্রায় ২৫-৩০ জন গাড়ি আটকে বর-কনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এছাড়া পুলিশ এবং স্টাফদের উপর হামলা করে। এসময় শাহাদাত হোসেন নামে এক গ্রামপুলিশ কিছুটা আহত হন। পরে থানায় খবর দিলে ওসিসহ অতিরিক্ত পুলিশ এসে বিশা ইউনিয়ন শ্রমীকদলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেনসহ বর আল আমিন ও কনেকে আটক করে। এরপর বিকেলে আবারো অভিযান চালিয়ে জরিত আরো কয়েকজনকে আটক করা হয়। পরে রাত ১০টা নাগাদ ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহ নিরোধ আইনে বর আল আমিনের পিতা ইউনুস শেখ কে ২০হাজার এবং কনের পিতা জুয়েল কে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারি কাজে বাধা প্রদান, আসামী ছিনতায়ের চেষ্টা, মোবাইল কোর্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্য,পেশকার ও গ্রাম পুলিশের ওপর হামলা চেষ্টার অপরাধে সমসপাড়া গ্রামের করম আলীর ছেলে মান্নান শেখকে এক বছর, একই গ্রামের ইউনুস শেখের ছেলে রাব্বি শেখকে ছয় মাস এবং ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে শ্রমীকদলের নেতা মাহাতাব হোসেনকে এক মাসের বিনা শ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া বর এবং কনের পিতাকে বাল্যবিবাহ সংক্রান্ত আইন মেনে চলতে মুচলেকা নিয়ে বর ও কনেকে তাদের জিম্মায় ছেরে দেওয়া হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে বর ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শ্রমিকদল নেতাসহ ৫ জনের জেল-জরিমানা

আত্রাইয়ে বর ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শ্রমিকদল নেতাসহ ৫ জনের জেল-জরিমানা

প্রকাশের সময় : ০৯:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬