মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে নজরুল জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থী সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট)  সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক ভাবনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেটসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আত্রাইয়ে নজরুল জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের সময় : ০২:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬