মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮ গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পৃথক মামলায় অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জায়গাজমি সংক্রান্ত মামলায় করজগ্রাম থেকে সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার, মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামানিক, ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম ও আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়া একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়। তিনি একটি মামলায় ৩ বছর এবং অপর একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

অন্যদিকে, মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন এবং নিচতালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

এছাড়া একটি চুরি মামলায় দুধকন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, গ্রেফতারকৃত ৮ জনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাণীনগরে অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮ গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬