শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে সাড়ে ৩ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ২

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার ৭০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে এসব ওষুধ বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকারিয়া জাকু (২৯) ও মোছা. পারভিন খাতুন (১৯)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের নেপা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেপা গ্রামের আব্দুল মান্নানের ভাড়াটিয়া জাকারিয়ার কক্ষে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ মজুতের খবর পায় পুলিশ। পরে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাকারিয়া ও পারভিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কক্ষে থাকা চৌকির নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ৬ হাজার ৭০০ পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মহেশপুরে সাড়ে ৩ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ২

মহেশপুরে সাড়ে ৩ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ১১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬