মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ৭০ পিস মাদক ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাঞ্চন গ্রামের মোহাম্মদ আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মো. আইজুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, প্রথমে আরমান আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য দিয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত চার-পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে আরও দুই-তিনজন ব্যক্তি জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মান্দা থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কক্সবাজার যাওয়ার পথে দাউদকান্দিতে বাস খাদে, শেবাচিমের ২৪ শিক্ষার্থী আহত

মান্দায় ৭০ পিস মাদক ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬