বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মো. তারিক ইকবাল।

এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী, তেজনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম দুলাল, ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজার রহমান, গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নুরজাহান খাতুন, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, ব্রজপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সদুপর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান আজাহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও সাক্ষরতা দিবসে সচেতনতামূলক র‌্যালি

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশের সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬