বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

নওগাঁর রাণীনগরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া এলাকায় সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাব ঘরে আয়োজিত অনুষ্ঠানে সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এসআই সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে পরিষদের সমন্বয়ক মামুনুর রশিদ মিঠন ও সাংগঠনিক সম্পাদক আঙ্গুর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

এছাড়াও সূর্য তরুণ ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী রাজু আহমেদ এবং মালয়েশিয়া প্রবাসী শহিদুল ইসলাম মন্ডলকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি কদবেল গাছের চারা দিয়ে সম্মাননা জানানো হয়।

আয়োজকরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও অবদান রাখছে। প্রবাসীদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে বৈধ পথে বিদেশে গিয়ে দেশের জন্য অবদান রাখতে উৎসাহিত করতেই এ আয়োজন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও সাক্ষরতা দিবসে সচেতনতামূলক র‌্যালি

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

প্রকাশের সময় : ০৮:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬