বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও সাক্ষরতা দিবসে সচেতনতামূলক র‌্যালি

নওগাঁর রাণীনগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতে খারুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

এদিকে, একই সময়ে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরক্ষরতা দূর করে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গোয়ালন্দে পাচারের সময় ১৫ বস্তা সরকারি সার আটক

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও সাক্ষরতা দিবসে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশের সময় : ০৮:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬