শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুঁটি অপসারণের আগেই সড়ক পাকাকরণ, দুর্ঘটনার শঙ্কা 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকাকরণ কাজ। খুঁটি অপসারণের জন্য আবেদন করে বারবার অফিসে যোগাযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। সড়কের মাঝখানে খুঁটি রেখে কাজ শেষ করা হলে জনভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়বে বলে মনে করছেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ভবানীপুর হাট-বাজার ইজারাদারের পার্টনার রফিকুল ইসলাম চঞ্চল জানান, সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এখানে হাট বসে। হাটে ধান, চাল, ভুট্টা, গম, সরিষাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য কেনাবেচা হয়। এ ছাড়া প্রতিদিনই বাজার বসে। হাটের প্রবেশদ্বারেও একটি বিদ্যুতের খুঁটি রেখে সড়ক পাকাকরণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাজারের ভেতরে নতুন করে সড়ক পাকাকরণের কাজ চলছে। কিন্তু সড়কের একেবারে মাঝ বরাবর বিদ্যুতের খুঁটি রেখেই ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন। খুঁটি রেখেই যদি পাকাকরণ কাজ শেষ করা হয়, তাহলে জনভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।

ভ্যানচালক জামাল উদ্দীন বলেন, সড়কের পাশেই ধান, গম, ভুট্টা ও সরিষার আড়ত রয়েছে। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়ক পাকাকরণের কাজ শুরু হওয়ার পর ভেবেছিলেন খুঁটিটি অপসারণ করা হবে। কিন্তু এখন দেখছেন, সেই খুঁটি রেখেই পাকাকরণ কাজ চলছে।

বাজারে কাপড় কিনতে আসা মেহেদি হাসান বলেন, এই হাট ইজারার মাধ্যমে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছে। অথচ জনগণের ভোগান্তি নিরসনে সামান্য একটি বিদ্যুতের খুঁটি অপসারণ করা হচ্ছে না। জনভোগান্তি নিরসনে দ্রুত খুঁটি অপসারণের পর সড়ক পাকাকরণ কাজ শেষ করার দাবি জানান তিনি।

বাজার বণিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু বলেন, সড়কের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য আবেদন করা হয়েছে। প্রায় দুই মাস ধরে আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে অফিস থেকে দুইবার তদন্তও করা হয়েছে। এরপরও এখন পর্যন্ত খুঁটি অপসারণ করা হয়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাট উন্নয়ন কাজের অংশ হিসেবে বাজারের ভেতরের সড়কটি ঢালাই করা হচ্ছে। খুঁটি অপসারণের বিষয়ে তিনিও কয়েকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত খুঁটি অপসারণের কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ আত্রাই শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দীন বলেন, খুঁটি অপসারণের জন্য কাজ চলমান রয়েছে। আশা করছি, দ্রুতই খুঁটি অপসারণ করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় কাগজপত্র ছাড়াই ইটভাটা নির্মাণ, এক লাখ টাকা জরিমানা

খুঁটি অপসারণের আগেই সড়ক পাকাকরণ, দুর্ঘটনার শঙ্কা 

প্রকাশের সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬