শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় কাগজপত্র ছাড়াই ইটভাটা নির্মাণ, এক লাখ টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় যথাযথ কাগজপত্র ছাড়াই নতুন করে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানকালে দেখা যায়, মেসার্স সালেহা ব্রিকস নামের একটি পুরোনো ইটভাটা ভেঙে যথাযথ কাগজপত্র ছাড়াই নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় ভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মামলায় এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় ও যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় কাগজপত্র ছাড়াই ইটভাটা নির্মাণ, এক লাখ টাকা জরিমানা

মান্দায় কাগজপত্র ছাড়াই ইটভাটা নির্মাণ, এক লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬