
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মেহেদী হাসান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উপজেলার পৌরসভাধীন চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের নিজ বসতবাড়ির সামনে গ্যারেজের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের মৃত জান্নাতুন ফেরদৌসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















