মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: হেরোইন ও ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা গোয়েন্দা শাখার দুটি পৃথক অভিযানিক দল বদলগাছি ও সাপাহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বদলগাছিতে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

ডিবি পুলিশ জানায়, বদলগাছি থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উপজেলার চাকরাইল গ্রামের ঠাঠারি পাড়া মোড়ের আশপাশে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে অভিযানিক দল বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হয়। পরে তাকে উপস্থিত লোকজনের সামনে হেফাজতে নিয়ে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার হেফাজত থেকে পলিথিনে আগুন দিয়ে মোড়ানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মকুল হোসেন (৪১)। তিনি বদলগাছি থানার চাকরাইল গ্রামের শারফুজ্জামানের ছেলে।

সাপাহারে ৩৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

অপরদিকে, সাপাহার থানা এলাকায় অভিযান পরিচালনাকারী ডিবির দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার হাপানিয়া শিয়ারমারি গ্রামের মানারুল হুদা মাদ্রাসার আশপাশে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে অভিযানিক দল মানারুল হুদা ইসলামি কমপ্লেক্সের দক্ষিণ পাশে পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর পৌঁছালে এক ব্যক্তি ডিবি পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। পরে তাকে আটক করে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার হেফাজতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি আনোয়ার হোসেন (৩০)। তিনি সাপাহার থানার হাঁপানিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এসি মেরামতের কথা বলে ডেকে নিয়ে ছিনতাই, নওগাঁয় গ্রেপ্তার ২

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: হেরোইন ও ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬