মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসি মেরামতের কথা বলে ডেকে নিয়ে ছিনতাই, নওগাঁয় গ্রেপ্তার ২

নওগাঁ সদর উপজেলায় এসি মেরামতের কথা বলে দুই মেকানিককে ডেকে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা ১০ মিনিটে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেয় অজ্ঞাতনামা তিন ব্যক্তি। সেখানে তাদের মোটরসাইকেলে উঠিয়ে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে চাকু দেখিয়ে দুই মেকানিককে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় তাদের শার্ট ও প্যান্টের পকেট ধরে টানাটানি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। একপর্যায়ে ভুক্তভোগীদের সঙ্গে থাকা দুটি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার একটি বিশেষ টিম ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

অভিযান চালিয়ে মশরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সম্রাট হোসেন (৩২) এবং বরুনকান্দি গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুই আসামির হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। একই ঘটনায় জড়িত পলাতক অপর এক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এসি মেরামতের কথা বলে ডেকে নিয়ে ছিনতাই, নওগাঁয় গ্রেপ্তার ২

এসি মেরামতের কথা বলে ডেকে নিয়ে ছিনতাই, নওগাঁয় গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬