বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে পুলিশ বক্সের ৫০০ গজের মধ্যেই মাদ্রাসা শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

নওগাঁর রাণীনগরে টহল পুলিশের গাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরেই নাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক এবং কাপড় ব্যবসায়ী আবু রায়হানকে মারধর করে প্রায় ৪৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোররাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদূরে এই ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আবু রায়হান রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা।

নাহিদুল ইসলাম জানান, তিনি এবং তাঁর এক সাবেক ছাত্র, ব্যবসায়ী আবু রায়হান, নওগাঁ থেকে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা নাগাদ একটি অটোরিকশা ভাড়া নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায়, পুলিশ বক্স থেকে মাত্র ৫০০ গজ দক্ষিণে পৌঁছলে ৬-৭ জন মুখোশধারী ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। এরপর হাসুয়া ও লোহার রড দিয়ে মারধর করে তাঁদের কাছে থাকা প্রায় ৪৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। ছিনতাইকারীরা তাঁদের আত্রাইয়ের দিকে চলে যেতে বাধ্য করে এবং দাঁড়িয়ে থেকে তা নিশ্চিত করে।

নাহিদুল ইসলাম আরও জানান, ছিনতাইকারীরা যখন তাঁদের মারধর করছিল, তখন তিনি পেছনে তাকিয়ে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছিলেন। ওই পুলিশের গাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিন্তু ভয়ে তাঁরা চিৎকার করতে পারেননি, আর ছিনতাইকারীরাও তাঁদের পেছনে ফিরতে দেয়নি। মারধরের শিকার হয়ে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান নাহিদুল ইসলাম।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম বলেন, এ ঘটনা তাঁর জানা নেই, এখনো কেউ তাঁকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগরে পুলিশ বক্সের ৫০০ গজের মধ্যেই মাদ্রাসা শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

প্রকাশের সময় : ০৮:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬