বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে পত্নীতলা থানাধীন কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ আনোয়ার হোসেন (৪০)। তিনি পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কেশবপুর গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার আনোয়ার হোসেন মাদকদ্রব্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬